৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের আট অঙ্গরাজ্যে হারিকেন হেনরি আঘাতে বিপর্যস্ত জনজীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের আট অঙ্গরাজ্যে হারিকেন হেনরি আঘাতে বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদক : হারিকেনের প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ আট অঙ্গরাজ্যে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত রোববার (২২ আগস্ট) দুপুরের পর প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের আট অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন হেনরি। রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি-১ মাত্রার এ ঘূর্ণিঝড়। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। গত রোববার বিকেলে রোড আইল্যান্ড, মেইন, ভারমন্ট, নিউ হ্যাম্পশয়ার, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউজার্সি ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আঘাত হানে হারিকেন 'হেনরি।'। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা। হারিকেনের প্রভাবে নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের ভেতর আটকেপড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে কানেকটিকাটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ হাজারের বেশি লোক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি