যুক্তরাষ্ট্রের আইডাহো শপিং মলে গোলাগুলি নিহত ২, আহত ৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বয়েস নামক শপিং মলে বন্ধুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ৪জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। শহরের পুলিশপ্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, কমপক্ষে একজনকে গুলিবদ্ধ হওয়ার খবর পেয়ে বোয়েসের পুলিশ শপিং মলে যায়। এরপর পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
লি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই এলাকায় আর কোনো ভয় নেই। এই হামলার মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া হামলাকারীদের বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
জানা যায়, দোতলা বোয়েস টাউন স্কয়ার মলটিতে দেড় শতাধিক স্টোর ও রেস্তোরাঁ রয়েছে।
উল্লেখ্য, গণগুলি ও অন্যান্য বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশাল সমস্যা। বন্দুক নিয়ন্ত্রণে আইনজীবীরা বলছেন, এ ধরনের সমস্যায় আগ্নেয়াস্ত্রের ব্যাপকতা ও অপেক্ষাকৃত শিথিল বন্দুক আইন দ্বারা ইন্ধন দেওয়া হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি