৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় 'স্মরণ দিবস' পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় 'স্মরণ দিবস' পালিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে 'মেমোরিয়াল ডে' বা স্মরণ দিবস। স্থানীয় সময় সোমবার 'স্মরণ দিবস' উপলক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট, কামলা হ্যারিস এবং দেশের উর্ধতন সামরিক কর্মকর্তারা ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় সমাধিস্থলে নিহত বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ওয়াশিংটনের কাছেই আর্লিংটন সমাধিস্থলে তাঁদের স্মরণ করে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বাইডেন, প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অফ স্টাফ'র প্রধান ও জেনারেল মার্ক মাইলি। প্রেসিডেন্ট বাইডেন বীর সৈনিকদের পরিবারের উদ্দেশ্যে রবিবার ভাষণে বলেন, "আমাদের স্বাধীনতার জন্য যে মূল্য তাঁরা দিয়েছেন, আমাদেরকে তা মনে রাখতে হবে। তিনি বলেন, "আমাদের যে যে ঋণ তাঁরা পরিশোধ করেছেন এবং তাদের ফেলে যাওয়া পরিবার-পরিজনদের কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে"। প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেন, তার ছেলে বু বাইডেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে যিনি ২০১৫ সালে ক্যান্সারে মারা যাওয়ার আগে ডেলাওয়ার আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য হিসাবে। ইরাকে ৪বার দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, "নিহতদের হারানো কতটা দুঃখের, আমি তা জানি, খে আমার মন ভারাক্রান্ত হয়"। যুক্তরাষ্ট্র সরকার ১৮৬৮ সালের গৃহযুদ্ধের পর থেকে, 'মেমোরিয়াল ডে' বা স্মরণ দিবস পালন করে আসছে। দিনটি যুক্তরাষ্ট্রে ছুটির দিন। প্রতি বছর মে মাসের শেষ সোমবার দিবসটি পালিত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি