৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ  বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ৬

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার সময় আরও দুইজন পুলিশ সদস্য আহত হন। খবর বিবিসি’র।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার পরপর রাজ্যের জার্সি সিটির একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।

বন্দুকধারীরা একটি দোকানের ভেতর থেকে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ।

জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানান, নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে দু’জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছুঁড়ে।

দোকানের ভেতরে থাকা গোলাগুলিতে আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হামলাকারীদের ব্যবহার করা গাড়িটি বোমা বিশেষজ্ঞ দল তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি