৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় কয়েকটি রাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন। এছাড়া, টর্নেডোর আঘাতে শত শত বাড়ি-ঘর ও স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে। আরকানসাসের কর্মকর্তাদের বরাত দিয়ে নোয়া স্টর্ম প্রডিকশন সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য—আরকানসাস, ইলিনয়স, কেন্টাকি, মিসৌরি এবং টেনেসিতে শুক্রবার অন্তত ২৪টি টর্নেডোর আঘাত হানার রেকর্ড হয়েছে। এতে আরকানসাসে দুজন নিহত হয়েছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোর আঘাত হানে। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বেসিয়ার বলেছেন, আমাদের কাছে ৫০ জনের প্রাণহানির তথ্য আছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, আমরা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ কিছু টর্নেডোর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। বেসিয়ার বলেছেন, মৃত্যুর সংখ্যা সম্ভবত ৫০ ছাড়িয়ে যাবে। এই সংখ্যা ১০০ হতে পারে। কেন্টাকির এই গভর্নর বলেছেন, মেফিল্ড কমিউনিটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে ব্যাপক হতাহত হয়েছে। কেন্টাকিতে টর্নেডোর আঘাতের ৫৬ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যে টর্নেডোর আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেসিয়ার বলেছেন, কেন্টাকির ইতিহাসে এটি অন্যতম এক কঠিন রাত। সূত্র: বিবিসি বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি