৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ভুলভাবে বহিষ্কৃত অভিবাসী কিলমার আব্রেগো জামিনে মুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে ভুলভাবে বহিষ্কৃত অভিবাসী কিলমার আব্রেগো জামিনে মুক্ত

ইমা এলিস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন নীতির প্রতীক হয়ে ওঠা অভিবাসী কিলমার আব্রেগো শুক্রবার ( ২২আগষ্ট) টেনেসির একটি ফৌজদারি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

৩০ বছর বয়সী আব্রেগোকে গত ১৫ মার্চ নিজের দেশ এল সালভাদরে বহিষ্কার করা হয়েছিল, যদিও ২০১৯ সালের অভিবাসন আদালতের রায়ে বলা হয়েছিল, গ্যাংয়ের নির্যাতনের আশঙ্কায় তাকে সেখানে পাঠানো যাবে না। এরপর তাকে জুন মাসে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয় অবৈধ অভিবাসীদের পরিবহনের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি করার জন্য। ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে তাকে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেয়নিযদিও এক কর্মকর্তা স্বীকার করেছিলেন যে তার বহিষ্কার একটি 'প্রশাসনিক ভুল' এবং এক ফেডারেল বিচারক তার প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছিলেন।

আব্রেগো অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা টেনেসির ন্যাশভিলে অবস্থিত মার্কিন জেলা বিচারক ওয়েভারলি ক্রেনশকে মামলা খারিজের আবেদন করেছেন। তাদের দাবি, আব্রেগোর ভুল বহিষ্কারের বিরুদ্ধে মামলা করায় সরকার প্রতিশোধমূলকভাবে তাকে লক্ষ্যবস্তু করেছে।

গত মাসে বিচারক ক্রেনশ মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক বারবারা হোমসের আদেশ বহাল রাখেন, যেখানে বলা হয়েছিল যে আব্রেগো সমাজের জন্য বিপজ্জনক নন এবং পলাতক হওয়ার ঝুঁকিও নেই।

তবে হোমস, আব্রেগোর আইনজীবীদের অনুরোধে, তার মুক্তি এক মাস স্থগিত করেছিলেন। আইনজীবীদের আশঙ্কা ছিল যে ফৌজদারি হেফাজত থেকে মুক্তি পেলেও অভিবাসন কর্মকর্তারা তাকে আবার আটক করে এল সালভাদর ছাড়া অন্য কোনো দেশে বহিষ্কার করতে পারে। এদিকে মেরিল্যান্ডের গ্রিনবেল্টে আব্রেগোর বহিষ্কারের বৈধতা নিয়ে দায়ের করা দেওয়ানি মামলার বিচারক পলা জিনিস নির্দেশ দিয়েছেন যে, তৃতীয় কোনো দেশে পাঠানোর আগে কর্তৃপক্ষকে অবশ্যই তার আইনজীবীদের তিন দিনের নোটিশ দিতে হবে, যাতে তারা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ পান।

বহিষ্কারের আগে আব্রেগো মেরিল্যান্ডে স্ত্রী, এক সন্তান ও স্ত্রীর দুই সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। আইনজীবীরা জানিয়েছেন, তারা একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাকে মেরিল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাবেন, যেখানে মুক্তির পর তাকে প্রিট্রায়াল তত্ত্বাবধান কর্মকর্তার কাছে রিপোর্ট করতে হবে।

তবে আব্রেগোর স্বাধীনতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মেরিল্যান্ডে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা আবার তাকে আটক করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারেন। প্রশাসন জানিয়েছে, তাকে মেক্সিকো বা দক্ষিণ সুদানে বহিষ্কারের পরিকল্পনা থাকতে পারে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি