৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সঙ্কট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সঙ্কট
নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আসার খবরে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে টয়লেট পেপার এবং পরিষ্কার সামগ্রী কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মার্কিনীরা। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার গভর্নর সেখানে কারফিউ জারি করেছেন। এরপরই সেখানে টয়লেট পেপার কেনার হিড়িক শুরু হয়। ফ্রেসনো, কস্টকো, ওয়ালমার্ট ও বিজেএস স্টোরে টয়লেট পেপার প্রায় শেষ হয়ে গেছে। করোনা সংক্রমণ আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন করে কারফিউ এবং লকডাউন জারি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। আতঙ্কে মানুষ টয়লেট পেপার ও নিরাপত্তা সামগ্রীর স্তূপ করছে। কিনছে লাইন দিয়ে। শুক্রবার ওয়ালমার্ট জানিয়েছে, শুক্রবার বিকালে দেশটির ২২টি অঙ্গরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণের গতি রোধ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ কারণে বিভিন্ন শপ ও দোকান থেকে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করতে শুরু করেছেন। সবকিছু বন্ধ থাকবে এমন আতঙ্ক থেকেই তারা এমনটা করছেন বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওয়ালমার্ট এবং কস্টকো কস্ট ও বিভিন্ন ধরনের জীবাণুনাশকের ওপর মূল্যছাড় দিয়েছে। অ্যারিজোনার টুকসনের ৩১ বছর বয়সী হুইটলি হ্যাচার নামের এক কর্মকর্তা বলেন, ওয়ালমার্টে লাইজল জীবাণুনাশক এবং টয়লেট পেপার আবারও শেষ হয়ে গেছে। বড় বড় স্টোরগুলোতে লোকজন জিনিসপত্রের খালি শেলফ দেখে আতঙ্কে পড়ে যাচ্ছেন এবং সে কারণেই তারা জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি