যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে ভারি তুষারঝড় ও শৈত্যপ্রবাহে প্রাণ গেছে অন্তত ৫ জনের। আহত হয়েছেন আরো অর্ধশত মানুষ। মিসৌরি রাজ্যে তুষারের কারণে আটকা পড়েছে অনেক গাড়ি।
এ পর্যন্ত সড়কে সাতশোরও বেশি দুর্ঘটনা ঘটেছে। সড়কে আটকে পড়েছে হাজারখানেক গাড়ি। সেন্ট লুইসে রেকর্ড ১০ দশমিক ৪ ইঞ্চি তুষার জমেছে। কলাম্বিয়ায় তুষারের পরিমাণ ১৫ দশমিক ৫ ইঞ্চি।
এদিকে, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও জার্মানির দক্ষিণাঞ্চলে তীব্র শীত ও তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২১ জনে। ৩শ মিটার তুষারের ঢাকা পড়েছে, সুইজারল্যান্ডের একটি হোটেল। জার্মানির বাভারিয়ায় বৈরি আবহাওয়ার শিকার অন্তত ৫ হাজার মানুষ। সার্বিয়ার কয়েকটি শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি