যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থিদের সাথে বিরোধীদের সংঘর্ষ, আহত ১ গ্রেফতার ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থিদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থিদের সঙ্গে বিরোধী গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ উভয়পক্ষের ওপর পিপার-স্প্রে প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বরের নির্বাচনে কোনও প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার সমর্থকরা দাবি করে আসছেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। ভোট চুরি করা হয়েছে। এ নিয়ে আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্টে যখন মামলা খারিজ হয়ে যাচ্ছে, তখন ট্রাম্পন্থিরা শনিবার রাতে রাস্তায় নামে।
‘স্টপ দ্য স্টিল’ কর্মসূচির আয়োজকরা এবং চার্চ গ্রুপগুলো সমর্থকদের প্রতি আহ্বান জানায় এসব র্যালিতে অংশ নিতে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বা রাজ্যে বিক্ষোভ হয়েছে। কিন্তু ট্রাম্পপন্থি ‘প্রাউড-বয়েজ’ বিক্ষোভকারী এবং প্রতিপক্ষ ‘এন্টিফা’র মধ্যে ওয়াশিংটন ডিসিতে হাতাহাতি শুরু হয়। ট্রাম্প হোটেলের কাছে এর আগে বিক্ষোভে অংশ নেয় অধিক উগ্রপন্থি প্রাইড-বয়েজের প্রায় ২০০ সদস্য। এ সময় তাদের বেশির ভাগই ছিলেন রণ সাজে। তাদের গায়ে ছিল কালো ও হলুদ শার্ট। বুকে ছিল ব্যালেস্টিক ভেস্ট পরা। মাথায় ছিল হেলমেট। ব্যবহার করেছে হ্যান্ড-সিগন্যাল। এসব করে থাকে সাধারণত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। তারও আগে সড়কে অবরোধ সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তারা ছিল রায়ট গিয়ারে এবং বাইসাইকেলে। রাত নামার পর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। তারা সড়কের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে খুঁজতে থাকে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি