৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে ‘ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক পড়েছে।অনলাইন বাজারে পাওয়া যাচ্ছে এ টয়লেট ব্রাশ। চাইলে কিনতে পারবেন যে কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম নির্ধারণ করা হয় ৫৯.৯৯ ডলার।বর্তমানে মূল্য হ্রাসে এর মূল্য নির্ধারন করা হয়েছে ২১.৯৯ আর বাংলাদেশী টাকায় প্রায় দুই হাজার।আসল মূল্য থেকে ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় এ ব্রাশের বিক্রি বেড়েছে প্রায় তিনগুন। নিউজিল্যান্ড থেকে তৈরিকৃত ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইন বিক্রয় মাধ্যম 'ইটিএসওয়াই'তে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে ব্রাশটি অন্যান্য ব্রাশ থেকে আলাদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে গড়া ব্রাশটি টয়লেট পরিষ্কারের দিক থেকেও অনেক এগিয়ে। ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের ডোনাল্ড ট্রাম্প ব্রাশটি ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে অনেক সাড়া ফেলেছে। কিনতে চাইলে তৎক্ষণাৎ কেউ সেটি পাচ্ছেন না। এজন্য কয়েক সপ্তাহ আগেই ব্রাশটির জন্য অর্ডার দিতে হচ্ছে ওই অনলাইন বিক্রয় মাধ্যমে। বিক্রেতারা বলছেন, 'মেক ইউর টয়লেট গ্রেট এগেইন'।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি