যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে অজ্ঞান হলেন হাসপাতালের সেবিকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনা টিকা নিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন টেনেসির হাসপাতালে এক সেবিকা। টিকা নেওয়ার পর সংবাদ সম্মেলনে বসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।
তিনি বলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছি। আমি ও আমার সহকর্মীরা সবাই টিকা নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম।
তার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিফানি। তিনি বলতে শুরু করেন, আমার মাথা ঘুরছে।
ভিডিও দেখা যায়, হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন তিনি। ঘটনার কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেলেও এভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
বিশ্বে একাধিক করোনা টিকা ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে। কিন্তু টিকা দেওয়ার পর থেকে অনেকেই অভিযোগ করছেন, টিকা নেওয়ার পর ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রে সেবিকার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই বিতর্ক উসকে দিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি