যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের সপ্তাহে গুলিতে ১৫০ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকায় রবিবার (৪ জুলাই) পালিত হয়েছে স্বাধীনতা দিবস। এই সময়ের ছুটি ও উৎসবের আমেজের মধ্যেই দেশটিতে চার শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। মারা গেছেন ১৫০ জন। আহত হয়েছেন অনেকে।
শুক্রবার থেকে রবিবার-এর মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে। তবে সব এলাকার তালিকা এখনো সম্পূর্ণ হয়নি। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ। শুধু নিউইয়র্কেই এই কয়েকদিনে ২১টি গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২৬ জন। শুধু ৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন। দেশটিতে গত বছরের তুলনায় ৪০ ভাগ সহিংসতা বেড়েছে। ৭৬৭টি ঘটনায় মোট আক্রান্ত হয়েছে ৮৮৫ জন।
শিকাগো'র পুলিশ সুপার ডেভিড ব্রাউন বলেন, 'বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহ ছিলো এবারের স্বাধীনতা দিবস। শিকাগোতে ৮৩ জন মানুষকে গুলি করা হয় এই সময়, যাদের মধ্যে নিহত হন ১৪ জন। এর মধ্যে পাঁচ ও ছয় বছর বয়সের শিশুও রয়েছে। আছেন সেনা সদস্য।'
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি