যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওয়েন ব্রুস (৫০) নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নিহত ব্যক্তির বাড়ি বোল্ডার কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সেখানেই তিনি মারা যান। তবে কী কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি