যুক্তরাষ্ট্রে সুপারশপে বন্দুক হামলা, নিহত ১০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছে।
চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ বিভাগ রাত ১০ টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।
কোসিনস্কি বলেন, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, তিন দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় গণগুলির ঘটনা এটি। চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ক্লাব কিউ নামের একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। সূত্র: নিউইয়ক টাইমস
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি