যুক্তরাষ্ট্রে সমকামীদের নৈশ্যক্লাবে ফের হামলা, নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে সমকামীদের নৈশ্যক্লাবে আবারো হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) মাঝরাতে কলোরাডোর স্প্রিংসে বন্দুক এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।।
ক্লাব কিউ নামে ওই নাইট ক্লাবের বাইরে কড়া পুলিশি প্রহরাসহ বেশ কিছু অ্যাম্বুল্যান্স দেখা গেছে। অভিযুক্ত ধরা পড়েছে কি না তা এখনও জানা যায়নি।
প্রতি বছর ২০ নভেম্বর দিনটি ‘ট্রান্সজেন্ডার ডে অব রিমেমব্রেন্স’ হিসেবে পালন করা হয়। ঘৃণার কারণে প্রাণ হারিয়েছেন যে সমকামী ব্যক্তিরা, তাদের স্মরণ করা হয় এই দিনে। এই দিনটি পালন করতেই গে নাইটক্লাবে জড়ো হয়েছিলেন সমকামীরা। কলোরাডো স্প্রিংসের লেফ্টেন্যান্ট পামেলা কাস্ত্রো জানিয়েছেন, শনিবার রাত ১২টার কিছু আগে ফোন এসেছিল থানায়। জানানো হয়, ওই নাইটক্লাবে গুলি চলেছে।
ক্লাবের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘আমাদের সম্প্রদায়ের উপর এ ধরনে অনুভূতিশূন্য আক্রমণে আমরা বিধ্বস্ত। যে উপভোক্তারা দ্রুত পদক্ষেপ করে বন্দুকবাজকে আটকে সহিংসতা রুখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’ কেন গুলি চলেছিল, সেই নিয়ে যদিও মুখ খোলেনি পুলিশ। এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোর এক নাইট ক্লাবে বন্দুকধারিরা হামলা চালিয়েছিল। সেখানে মারা গিয়েছিলেন ৪৯ জন। আহত হয়েছিলেন অন্তত ৫০।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি