৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলার খবর বিকৃত করায় সাংবাদিকের জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলার খবর বিকৃত করায় সাংবাদিকের জরিমানা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ব্যাপক হত্যাকান্ডকে একটি ‘ধোঁকাবাজি’ বলে প্রচার করায় দক্ষিণপন্থী এক টেলিভিশনের সাংবাদিককে জরিমানা করেছে আদালত। ওই স্কুলে নিহত দুজন ছাত্রের অভিভাবকের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (৪ আগষ্ট সাংবাদিক অ্যালেক্স জোন্সের বিরুদ্ধে এ রায় দিয়েছে টেক্সাসের অস্টিনের একটি আদালত। অ্যালেক্স জোন্সকে ক্ষতিপূরণ হিসাবে অভিভাবকদের ৪ দশমিক ১ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। ২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় ২৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রের মানুষ শিউরে ওঠে, সর্বত্র বিষাদের ছায়া নেমে আসে। কিন্তু অ্যালেক্স জোনস তখন থেকেই তার নিজের রেডিও ও ইন্টারনেট প্লাটফর্ম ‘ইনফোওয়ার্স’-এ প্রচার করতে থাকেন এটা একটা ধোঁকাবাজি এবং সাজানো নাটক। বন্দুক নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি জোরদার করতেই ফেডারেল সরকার এই ঘটনার অবতারণা করেছে। জোনসের এই প্রচারণার বিরুদ্ধে নিহত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা মামলা দায়ের করেন। তারা এর জন্য ৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবী করেন। অস্টিনের আদালতে দায়ের করা এই মামলায় দুই সপ্তাহের শুনানির পর ১২ সদস্যের জুরি অ্যালেক্স জোনসকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি