৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে শিগগির করোনার নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা আসছে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে শিগগির করোনার নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা আসছে?
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে শিগগির করোনাভাইরাসের নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। রবিবার (২৬ জুলাই) মার্কিন গণ এক সাক্ষাৎমাধ্যমে দেওয়া কারে তিনি আভাস দিয়েছেন। করোনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর থেরাপিভিত্তিক এক নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে হোয়াইট হাউস। করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মরণ ভাইরাসে। এখনও কার্যকর কোনও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা যায়নি। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনও ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নতুন এক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশাবাদের কথা শোনালেন মার্ক মিডোস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার মিডোস বলেছেন, ‘আমি আশাবাদী যে থেরাপিউটিক্সের কিছু যুগান্তকারী প্রযুক্তির সহায়তায় আমরা অল্প দিনে কিছু নতুন থেরাপির ঘোষণা দিতে সক্ষম হব।’ করোনার চিকিৎসা নিয়ে আশার বাণী শোনালেও কী ধরনের থেরাপি আসছে, তাতে কী ধরনের যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা খোলাসা করেননি মার্ক মিডোস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো করেই করোনাভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে থেরাপি ও ভ্যাকসিনের ব্যাপারে কিছু সুসংবাদ দিতে পারবো।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি