যুক্তরাষ্ট্রে সাকিব ‘আইসোলেটেড’

বাংলাপ্রেস ডেস্ক: করোনা সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে নিজেকে ‘আইসোলেটেড’ করে রেখেছেন সাকিব আল হাসান।
এক ভিডিও বার্তায় সংক্রামক করোনাভাইরাস ঠেকাতে সবাইকে কিছু সহজ পদ্ধতি মেনে চলতে অনুরোধ করেছেন নিষেধাজ্ঞায় থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শনিবার বাংলাদেশের সাবেক অধিনায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা এরই মধ্যে জেনেছেন আমাদের দেশে কয়েকজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাই পারে আমাদের দেশকে আর আমাদের সুস্থ রাখতে।
করোনাভাইরাস থেকে বাঁচার সহজ পদ্ধতিগুলো জানিয়ে দিয়েছেন সাকিব। বলেছেন, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি বা কাশি দেয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলার কথা।
এছাড়াও বিদেশফেরত যদি কেউ থাকে তবে তার নিজেকে ঘরে রাখা এবং যেন ঘরের বাইরে না যান সেটাও বলেছেন তিনি। আত্মীয় স্বজন বা বাইরের মানুষ যেন বিদেশ ফেরতদের সাথে এসে দেখা করতে না পারে সেটিও বলেছেন। তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি ।
করোনা সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে নিজেকে ‘আইসোলেটেড’ করে রেখেছেন উল্লেখ সাকিব বলেন, "একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি, নিজেকে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের।"
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি