৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে রাজ্য প্রতিনিধি নির্বাচিত হলেন মৃত ব্যক্তি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে রাজ্য প্রতিনিধি নির্বাচিত হলেন মৃত ব্যক্তি!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে অষ্টম জেলার জন্য রাজ্য প্রতিনিধি নির্বাচিত মৃত ব্যক্তি। ৫৫ বছর বয়সী ডেভিড আন্ডাহাল কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর হাসপাতালে মারা যান। অথচ মৃত্যুর একমাস পর হওয়া ভোটে তিনি জয়ী হয়েছেন। তিনি শক্তিশালী রিপাবলিকানদের বিরুদ্ধে প্রাথমিক চ্যালেঞ্জ চালিয়ে এই বছরের শুরুর দিকে জিতেছিলেন। এরপরে তিনি গভর্নর ডগ বার্গুমের মতো প্রভাবশালী ব্যক্তির দ্বারা সমর্থন পেয়ে নির্বাচনে করে মঙ্গলবার পুনরায় নির্বাচনে জয়ী হয়েছেন। ডেভিড আন্ডাহাল পেশায় একজন ব্যবসায়ী ও খামারি। গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক ফলাফলে নর্থ ডাকোটার স্টেট হাউজ এর প্রতিনিধি নির্বাচিত হন বলে জানায় এনবিসি নিউজ। রিপাবলিকান প্রার্থী আন্ডল ‍নর্থ ডাকোটার ‘এইটথ ডিস্ট্রিক’এর দুইটি আসনের একটির প্রাথমিক ফলাফলে জয়ে হয়েছেন। তিনি মোট ভোটের ৩৫.৫৩ শতাংশ ভোট পেয়েছেন। আন্ডলের মৃত্যুর পর ‍অক্টোবরেই প্রশ্ন উঠেছিল, যদি নভেম্বরের নির্বাচনে তিনি জিতে যান তবে কী হবে? তখন নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল ওয়েন স্টেনহেজেম নিজের মতামত দিয়ে বলেছিলেন, পরিস্থিতি সেরকম হলে আইন অনুযায়ী পদত্যাগ বা অবসর দেখানো হবে। তাহলে ডিস্ট্রিক্ট রিপাবলিকান পার্টি শূন্য ওই আসনে একজন প্রতিনিধি নিয়োগ দিতে পারবে। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সবচেয়ে সাম্প্রতিক হিসাব অনুসারে উত্তর ডাকোটা রাজ্যের জনসংখ্যা মাত্র ৭ লাখ ৬০ হাজারের বেশি। এ অঙ্গরাজ্যে করোনভাইরাসের হার প্রতি লাখে ১৫০ জন বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি