৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক: আবারও সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে। টানা তিনদিন ধরে বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে দেখা গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মার্কিন চিকিৎসক জেরোম অ্যাডামস সতর্ক করে বলেছেন, দেশটির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে ভালো চিকিৎসা সেবার কারণে মৃত্যুহার কমেছে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা মহামারির কারণে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলো ভয়াবহ সঙ্কটের মধ্যে রয়েছে। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসুস সাংবাদিকদের বলেন, আগামী কয়েক মাস বেশ কঠিন সময়। বেশ কিছু দেশ ভয়াবহ বিপজ্জনক অবস্থার মুখে পড়তে পারে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ২৯ হাজার ২৮৪ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৯৮ হাজার ১৬১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৮ লাখ ১৯ হাজার ৫০৮ এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩২৩ জন। মাঝে কিছুদিন সংক্রমণ কম থাকলেও সম্প্রতি দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৬৪০ জন। এদিন সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি