যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা টিকা নিচ্ছেন ১ লাখ মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিচ্ছেন। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া টিকা কর্মসূচিতে গত ১০ দিনে ১০ লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয় ১০ ডিসেম্বর। কয়েকদিন পর অনুমোদিত হয় মডার্নার ভ্যাকসিন।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের।’ রেডফিন্ড আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার সরবরাহ সীমিত। আসছে সপ্তাহ ও মাসগুলোয় এ সরবরাহ বাড়বে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের প্রায় ৩০ লাখ টিকা আনা হয়েছে। এ সপ্তাহে ফাইজারের আরও ২০ লাখ ও মডার্নার ৬০ লাখ ডোজ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি