৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রথমবার জাতীয় ঋণ ছাড়াল ৩১ লাখ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে প্রথমবার জাতীয় ঋণ ছাড়াল ৩১ লাখ কোটি ডলার
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৩১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ করেছে। এতে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ এমন তথ্য প্রকাশ করলো। বুধবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ ৩১ দশমিক এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছরের জুলাই মাসে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ধারণা করে এই বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল ঋণ জিডিপির ৯৮ শতাংশের সমান হবে। সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৩১ লাখ কোটি ডলারের কাছাকাছিতে দাঁড়ায়। করোনা সম্পর্কিত ফেডারেল ব্যয় ধীর হওয়ার পরও ঋণের এমন পরিসংখ্যান দেখা যায়। ২০২০ সালের শুরু হয় করোনা মহামারি। এরপরই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ফেডারেল ব্যয়ও। সে সময় সরকার রেকর্ড তিন দশমিক এক লাখ কোটি ডলার ব্যয় করে, যা রাজস্ব আয়ের চেয়েও বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়ায়। মূলত করোনা মহামারি মোকাবিলা করতে যেয়ে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলারের বেশি। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি