যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহবান ট্রাম্পের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পোস্টাল ভোটে জালিয়াতির সুযোগ থাকায় এবং ত্রুটিপূর্ণ ফল আসার কারণে নির্বাচন স্থগিত করা উচিত। তাই জনগণ যতক্ষণ পর্যন্ত ‘যথাযথভাবে, দৃঢ়তার সাথে ও নিরাপদে’ ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত করা উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এ দাবিকে সমর্থন করার মতো খুব সামান্যই তথ্যপ্রমাণ আছে। এবার করোনা ভাইরাস মহামারির কারণে জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে পোস্টাল ভোট সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি