৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত
নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ম্যারিল্যান্ডের বাল্টিমোরে এ কারাখানাটিতে কয়েক দিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ নষ্ট হওয়ার পর এই সিদ্ধান্ত নিলো মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। ম্যারিল্যান্ডভিত্তিক এমারজেন্ট বায়ো সল্যুশন কোম্পানি দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে। এই ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের উৎপাদিক ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়। এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো। মার্কিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসন অ্যান্ড জনসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কারখানায় ভ্যাকসিন উৎপাদন তদারকি করার জন্য একটি নতুন টিম গঠনের জন্য। এমারজেন্টের পক্ষ থেকে এই পরিবর্তনের কথা স্বীকার করা হয়েছে। তারা ভ্যাকসিন ডোজ নষ্ট হওয়ার পূর্ণাঙ্গ দায় নিয়েছে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বিকল্প উৎপাদন কারখানা খুঁজে পেতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করবে তারা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি