২৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী সংকট মোকাবিলার দায়িত্ব পেলেন কমলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে অভিবাসী সংকট মোকাবিলার দায়িত্ব পেলেন কমলা
  নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন অভিবাসী সংকট মোকাবিলার দায়িত্ব। মেক্সিকো সীমান্তে অভিবাসী সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে এ দায়িত্ব দিয়েছেন। ইমিগ্রেশন দলের সঙ্গে বৈঠকের পর গত বুধবার এই ঘোষণা দেন বাইডেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী হন্ডুরাসের অধিবাসীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নিজ দেশের সহিংসতা থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন। গত বুধবারও ৩০ জন অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে করেন। মূলত দালালদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এর সঙ্গে চারটি দালালচক্র জড়িত বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জানা যায়, ভেলায় করে রোমা, টেক্সাস সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা হয়। এরপর তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে রিও গ্রান্দে অঞ্চলে প্রবেশ করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। যাচাই-বাছাই করে অভিবাসনপ্রত্যাশীদের রিও গ্রান্দে উপত্যকার আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। দিন দিন অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। সীমান্ত পুলিশকে সহায়তায় এরই মধ্যে সেনা মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন নিরাপত্তা দফতর। উদ্ভূত পরিস্থিতিতে মেক্সিকো সীমান্তের অভিবাসন সংকট সমাধানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রসিডেন্ট কমলা হ্যারিস বলেন, অভিবাসন সমস্যা নিরসনে তিনি হন্ডুরাসের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে চান। এ ক্ষেত্রে মেক্সিকো এবং অন্যান্য দেশের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। অন্যদিকে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ডোনাল্ড ট্রাম্পের ১৪০ কোটি মার্কিন ডলারের তহবিল আটকে দেয়ায় প্রসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের তদন্ত শুরু করেছে মার্কিন জবাবদিহি দফতর। অভিবাসীদের ওপর থেকে ট্রাম্পের নীতি প্রত্যাহার করার পর যুক্তরাষ্ট্র সীমান্তে কার্যত অভিবাসীদের ঢল নেমেছে। তাদেরকে মোকাবিলায় হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী। কীভাবে এই সমস্যার মোকাবিলা করা হবে তা নিয়ে চাপে রয়েছে বাইডেন প্রশাসন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি