৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অপারেশনের সময় কান্না করায় রোগীর জরিমানা ১১ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে অপারেশনের সময় কান্না করায় রোগীর জরিমানা ১১ ডলার
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে আঁচিল অপারেশন করার জন্য একজন নারীকে বিল করা হয়েছে ২২৩ ডলার। কিন্তু বিষয়টি সে জন্য রিপোর্টে উঠে আসেনি। এসেছে এ কারণে যে, তিনি অপারেশন চলাকালে চিৎকার করে কেঁদেছিলেন। তার জন্য তাকে অতিরিক্তি ১১ ডলার গুনতে হয়েছে। ওই নারী নিজেকে শুধু মিজি হিসেবে পরিচয় দিয়েছেন। এ নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোস্ট পুরো যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াল দশা নিয়ে প্রশ্ন উঠেছে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস নাউ ও ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, মিজি নামের ওই নারীর কান্নাকে ‘ব্রিফ ইমোশন’ আখ্যায়িত করে তার কাছ থেকে অতিরিক্ত ১১ ডলার দাবি করা হয়েছে। দেশবাসী একে উদ্ভট ও হৃদয়হীন এক কা- বলে আখ্যায়িত করেছেন। ওই হাসপাতাল থেকে তাকে বিলের যে ইনভয়েস দেয়া হয়েছে, মিজি তাও শেয়ার করেছেন টুইটার পোস্টে। তিনি ইনভয়েসে ‘ব্রিফ ইমোশনের’ নামে ১১ ডলার চার্জ দেখতে পেয়ে তা টুইটারে ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তাই এই টুইট এখন কমপক্ষে ১০ কোটি ৭ লাখ মানুষের লাইক পেয়েছে। রিটুইট করা হয়েছে ৮ হাজার। কেউ কেউ নানা রকম মন্তব্য করেছেন। অপারেশন, তা সে যত ছোটই হোক, একজন মানুষের কাছে তা স্নায়ুতে নাড়া দেয়। এক্ষেত্রে একজন রোগী তার ধৈর্য্য হারাতে পারেন। কান্নায় ভেঙে পড়তে পারেন। কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকের দায়িত্ব তাকে শান্ত রাখতে সর্বশক্তি ব্যবহার করা এবং কর্ম সম্পাদন করা। কারণ, একজন রোগীর ভিতর যে আবেগ বা উৎকণ্ঠা কাজ করে তা তিনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না। ফলে একজন রোগীর আঁচিল অপারেশনের সময় তিনি কেঁদেছেন আর সেই কান্নার জন্য তাকে জরিমানা করা হবে- বিষয়টি একেবারেই গোলমেলে। একজন তো মিজি’র ওই টুইটের জবাবে এরোস্মিথের গান ‘ক্রাইং’ এবং ‘সুইট ইমোশনস’-এর সঙ্গে তুলনা করেছেন। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি বলতে পারছি না যে, এটা আসলেই একটি বিস্ময়কর কৌতুক নাকি মেডিকেল বিলের ক্ষেত্রে আরেকটি উদ্ভট উদাহরণ। অন্য একজন লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা কেমন তা এ ঘটনায় যথার্থ ফুটে উঠেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি