৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অনুমোদন দিচ্ছে শিশু-কিশোরদের জন্য ফাইজারের টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে অনুমোদন দিচ্ছে শিশু-কিশোরদের জন্য ফাইজারের টিকা
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে। আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় সময় সোমবার এ কথা বলা হয়েছে। একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে। টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ওষুধ প্রশাসনের একজন মুখপাত্র। তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, ‘যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। টিকাদানে বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে এগিয়ে আছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি