যুক্তরাষ্ট্রে অজ্ঞাত ভাইরাসে ছয় শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি হাসপাতালে অজ্ঞাত ভাইরাসে আক্রান্ত ছয় শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার নিউ জার্সির হাসকেল এলাকার ‘ওয়ানাকিউ সেন্টার ফর নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন’-এর পিডিয়াট্রিক রোগীদের মধ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। এতে আক্রান্ত রয়েছে আরও ১২ শিশু।
এদিকে শিশুদের মৃত্যুর পর থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। নিউজার্সির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, মৃত ও আক্রান্ত শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা খুব কম ছিল। যে কারণে তারা সহজেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি