৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রে মুসলিম ও ইহুদি’দের লক্ষ্য করে জারিকৃত অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন ভুক্তভূগীরা। ওয়াশিংটনের মুসলিম ও ইহুদি অগ্নিনির্বাপক কর্মীরা আদালতে এ আবেদন করেন। নতুন এ আইনটিকে সংখ্যালঘু ‘মুসলিম ও ইহুদি’দের টার্গেট করে করা হয়েছে বলে জানিয়েছে তারা। আবেদন করা অগ্নিনির্বাপক কর্মীরা হলেন স্টিভেন চ্যাসিন, কালভার্ট পটার, জেসপার স্টার্লিং ও হাসান ওমরানি। চলতি মাসে তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্টে একটি আবেদন করেছেন, যেখানে তারা লিখেছেন যে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, পরে আবার নিয়োগ দেয়া হয়। কিন্তু এই ঘটনায় তাদের যে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল তার চেয়ে কম দেয়া হচ্ছে। কারণ তারা ২০২০ সালে ‘দাড়ি কাটা’র নতুন আইনটি মেনে চলতে রাজি হয়নি। মুসলিম ও ইহুদি ধর্মের রীতি অনুযায়ী তাদের প্রত্যেকেই দাড়ি রাখেন। কারণ এক দশকেরও বেশি সময় থেকে তারা ১৯৯৩ সালের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধার আইন (আরএফআরএ) অনুসরণ করেন। যে আইনে দাড়ি রাখলে তার চাকরি ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সেক্রেটারি গ্যাব্রিয়েল শোগ্লো-রুবেনস্টাইন মিডল ইস্ট আইকে বলেছেন যে অফিস এই অবমাননা প্রস্তাবের বিরোধিতা করতে যাচ্ছে। এছাড়া আর কোনো মন্তব্য করেননি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি