৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সন্ত্রাসী হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (অক্টোবর ২৮) ভোর নাগাদ এক ব্যক্তি এই দম্পতির সান ফ্রানসিস্কোর বাড়িতে পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে। রিপোর্টে জানা যায়, পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে। এক বিবৃতিতে পেলোসির কার্যালয় থেকে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরবেন। ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া হামলার সময় পেলোসি বাসায় ছিলেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি