যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসের বংশ বিস্তার!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের বংশ বিস্তার। নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি নয় দিনে দ্বিগুণ হচ্ছে। এই নতুন ভাইরাসের নাম বি.১.১.৭।
ইউএস সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল(সিডিসি) মনে করছে, মার্চের মধ্যে এই নতুন স্ট্রেইন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে। তখন এটাই করোনার প্রধান ভাইরাস হিসাবে যুক্তরাষ্ট্রে গণ্য হবে। সিডিসি-র রিপোর্ট বেশ কিছু গবেষক ও বিশেষজ্ঞ মিলে তৈরি করেছেন।
যুক্তরাষ্ট্রের নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে খুব বেশি নয়। ফ্লোরিডায় ১৮৭, ক্যালিফর্নিয়ায় ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে এই নতুন স্ট্রেইন থামাতে ব্যবস্থা নিতে হবে। না হলে, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ এই স্ট্রেইন ৩৫ থেকে ৪৫ শতাংশ বেশি ছোঁয়াচে।
জানুয়ারির প্রথম থেকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু মৃত্যুর হার এখনো যথেষ্ট বেশি। গড়ে এখনো প্রতিদিন তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। হাসপাতালের উপরেও চাপ প্রচণ্ড রয়েছে। এই অবস্থায় সমীক্ষার রিপোর্ট স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন করোনার টিকা দেয়া হচ্ছে। কিন্তু সব টিকাই আগের ভাইরাসকে প্রতিরোধ করার কথা ভেবে তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, চালু টিকাগুলো নতুন স্ট্রেইনকে রুখতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় তা নতুন স্ট্রেইন রুখতে ব্যর্থ হয়েছে। টিকা নেয়ার পরও জার্মানিতে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তা বেড়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি