৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নতুন বি.১.১.৭ করোনার ভয়ে আতঙ্কিত মার্কিনীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে নতুন বি.১.১.৭ করোনার ভয়ে আতঙ্কিত মার্কিনীরা
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের রুপ পাল্টেছে। কোভিড-১৯ থেকে রুপ নিয়েছে বি.১.১.৭ নামে। এ নামেই যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) প্রধান র‍্যাচেল ওয়ালেনস্কাই আজ মঙ্গলবার (২ মার্চ) এ আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। ওয়ালেনস্কাই বলেন, গত এক সপ্তাহে নতুন ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যাটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি। একইসময়ে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী মারা গেছেন। সবাইকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে যেভাবে ফের করোনা ছড়িয়ে পড়ছে তাতে মনে হচ্ছে আমাদের এতদিনের কঠোর পরিশ্রম জলে যাবে। যুক্তরাষ্ট্রে করোনার অনেকগুলো ভ্যারিয়েন্ট (করোনার নতুন ধরণ) ছড়িয়েছে। তবে এদের মধ্যে সব নয়, মাত্র অল্প কিছু নিয়ে উদ্বিগ্ন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভয়ংকর ভ্যারিয়েন্টগুলো প্রথম শনাক্ত হয় ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে। সিডিসি আশঙ্কা করছে নতুন ভ্যারিয়েন্টগুলোর মধ্যে বিশেষ করে বি.১.১.৭ যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ তৈরি করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড -১৯ সংক্রমিত রোগী পাওয়া গেছে ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২২৬ জনের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি