১১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আকস্মিকভাবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে তিনি মাত্র দেড় বছর দায়িত্ব পালন করেছেন। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানায়নি রুশ মন্ত্রণালয়। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

জ্যেষ্ঠ এ কূটনীতিক পশ্চিমাদের প্রকাশ্য নিন্দা করতেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। তাকে দায়িত্ব দেওয়ার লক্ষ্য ছিল মার্কিনিদের সঙ্গে আবারও সম্পর্ক পুনর্স্থাপন করা।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ায় দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর বিরোধ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে গত বছর তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের আগে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এরপর মাঝে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগ সামলেছেন তিনি। সূত্র: সিএনএন

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি