৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রের একটি পানশালায় বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। বুধবার লস এঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেন্চুরা কাউন্ডি শেরিফে (প্রশাসনিক এলাকা) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে।

ঘটনার সময় 'বর্ডারলাইন বার এন্ড গ্রিল' নামের ওই বারের মধ্যে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। নিহতের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি ও আল-জাজিরার।

ভেন্চুরা কাউন্ডি শেরিফের সার্জেন্ট এরিক বুচাও বলেন, একজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। হামলাকারীও ঘনটাস্থলে নিহত হয়েছে। শেরিফ অফিসার ক্যাপ্টেইন গারো কুরেদজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, শেরিফের ডেপুটি কর্মকর্তাও এ ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ লসএঞ্জেলস টাইমসকে জানিয়েছিল, বন্দুক হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। সরেজমিন পরিদর্শন করে আল-জাজিরার সাংবাদিক রব রেনল্ড জানিয়েছেন, হামলার সময় বারের মধ্যে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। হামলাকারী জোর করে সেখানে ঢুকে গুলি চালায়। তিনি বলেন, অস্ত্রধারী বারের মধ্যে ঢুকেই কয়েক ছোট বোমা ছুঁড়ে দেয়। এরপর স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি