৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে লেবার ডে'র উইকএন্ডে মিলবে দ্বিতীয় দফা স্টিমুলাস চেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে লেবার ডে'র উইকএন্ডে মিলবে দ্বিতীয় দফা স্টিমুলাস চেক
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আগামী সেপ্টেম্বরের ৭ তারিখে মধ্যে অর্থাৎ লেবার ডে'র সপ্তাহান্তে দ্বিতীয় দফা স্টিমুলাস চেক পাঠানোর সম্ভাবনা রয়েছে রাজস্ব বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে। দ্বিতীয় দফা স্টিমুলাস চেক পাঠানো হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা চলছে। চূড়ান্ত সম্ভাবনা না থাকলেও আগস্টের শেষের দিকে রিপাবলিকান ও ডেমোক্রাট দলের আইন প্রণেতারা মাঝে পুনরায় আলোচনা শুরু করবে। উক্ত আলোচনায় তারা একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারে। সোমবার থেকে শুরু হওয়া রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশন আগামী বৃহস্পতিবারের মধ্যে শেশ হবে। সেপ্টেম্বরে নতুন কংগ্রেসনাল অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলে দ্বিতীয় দফা স্টিমুলাস নিয়ে আলোচনার সম্ভাবনা আরও বেড়ে যাবে। চেক প্রেরণের কয়েকটি সম্ভাব্য তারিখ থাকলেও একটি উদ্দীপক বিল পাসের পর আইআরএস পরেই চেকগুলি প্রেরণ করতে পারে। আগামী সেপ্টেম্বরের ৭ তারিখে মধ্যে অর্থাৎ লেবার ডে'র সপ্তাহান্তে দ্বিতীয় দফা স্টিমুলাস চেক পাঠানোর সম্ভাবনা রয়েছে রাজস্ব বিভাগের একটি সূত্র থেকে জানা গেছে। এদিকে কানেকটিকাট ও নিউ ইয়র্কের বেকারদের জন্য অতিরিক্ত ৩০০ ডলার করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্য সরকার। নিয়মিত বেকার ভাতার সঙ্গে অতিরিক্ত এ ভাতা শিগগির প্রদান করবে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের জরুরি পরিচালনা সংস্থা (ফেমা) চাকুরি হারানোদের মজুরি সহায়তা প্রদান অনুদানের জন্য অনুমোদন দিয়েছেন। করোনা মহামারির কারনে উভয় রাজ্য প্রতি সপ্তাহে অতিরিক্ত ৩০০ ডলার প্রদান করবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মহামারির কারণে চাকুরি হারানো মার্কিনীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ফেমা'র দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ৪৪ বিলিয়ন ডলার সরবরাহ করেছিলেন। ফেমা অঙ্গরাজ্য সরকারদের সাথে কাজ করবে। কানেকটিকাটের অঙ্গরাজ্য সরকার নেড ল্যামন্ট এবং নিউ ইয়র্কের অঙ্গরাজ্য সরকার অ্যান্ড্রু কুওমো তাদের নিজ রাজ্যের বাসিন্দাদের জন্য তহবিল সরবরাহ করার জন্য জরুরি ভিত্তিতে একটি পদ্ধতি বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছে। করোনা মহামারিতে গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৭ শতাংশে। বর্তমান বেকারত্বের হার ১০ দশমিক ২। এপ্রিল মাসেই দেশটিতে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। অর্থনীতিতে ধস নামার সাথে সাথে বেকারত্ব বৃদ্ধির এ হার ১৯৩০ সালের মহামন্দার পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি