৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা, নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন। পুলিশের গুলিতে মারা গেছে সন্দেহভাজন হামলাকারী। স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এ ঘটনা ঘটে। এর পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করে দেয়া হয়। জানা যায় একটি দ্রুতগতির গাড়ি ক্যাপিটলের নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে। এরপর সেটির চালক নেমে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। তখন পুলিশ গুলি ছুড়লে ওই হামলাকারী মারা যায়। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য ও হামলাকারীর মৃত্যু হয়েছে বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সূত্র। এছাড়াও আহত নিরাপত্তাবাহিনীর সদস্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও নিশ্চিত করেছেন তারা। এর আগে গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ব্যাপক হামলা চালিয়েছিল। শুক্রবারের ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভানস। এ ঘটনাকে সন্ত্রাসবাদের কোনো আলামত বলে মনে করছে না দেশটির পুলিশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি