৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪৭ জনের।আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৬ হাজার ২০ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১৭ হাজার ৮৩৪ জন। সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে জোরদার টিকাদান কর্মসূচির ফলে পরিস্থিতির অনেকটা লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে দেশটি বিশ্বের অন্যতম সফল দেশ। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৬০ জনের দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ লাখ ৯৩ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ৫৯০ জন। বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু অর্ধেকই হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি