৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো ১ লাখ ৭০ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো ১ লাখ ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসে রবিবার যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এদিকে এর মধ্যে আসছে ফ্লুর মৌসুম, এনিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, লুইসিয়ানা রাজ্যে মৃত্যুর হার বেশি। দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বের যেকোন দেশের তুলনায় অনেক বেশি। অনেক রাজ্যে সংক্রমণের হার কমলেও হাওয়াই, সাউথ ডাকোটা ও ইলিনয়েসে কমেনি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ফ্লুর মৌসুমে করোনার সংক্রমণ ফের বাড়বে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর সতর্ক করে জানান, স্বাস্থ্য বিধি মেনে না চললে যুক্তরাষ্ট্র ফ্লু মৌসুমে হয়তো ভয়াবহ দিনের সম্মুখীন হবে। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি