৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে আশঙ্কা করছেন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। গত শুক্রবার থেকে ‘থ্যাংকসগিভিং ডের’ মাধ্যমে যুক্তরাষ্ট্রে উত্সব ও ছুটির মৌসুম মানুষ ব্যাপক হারে কেনাকাটা করছেন। ফলে ভাইরাসটির সংক্রমণের বিস্তার আরো দ্রুত ছড়াতে পারে। ঐতিহ্যগতভাবে এই মৌসুমে পরিবারের সঙ্গে উত্সবের আনন্দে মাতার কথা থাকলেও, অনেকে হারাতে পারেন প্রিয়জনদের। সিডিসি আগামী তিন সপ্তাহের মধ্যে আরো ৬০ হাজার মানুষ করোনা ভাইরাসে প্রাণ হারাবেন বলে এক পূর্বাভাস দিয়েছেন। প্রাদুর্ভাব শুরুর পর মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই এমন আশঙ্কার খবর জানালো দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল পর্যন্ত ২ লাখ ৭১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আগামী তিন সপ্তাহে আরো ৬০ হাজার মৃত্যু হলে ডিসেম্বরের শেষে মৃতের সংখ্যা সোয়া ৩ লাখ ছাড়িয়ে যাবে। গত শুক্রবার পর্যন্ত টানা ২৫ দিন যুক্তরাষ্ট্রে দৈনিক কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল লক্ষাধিক। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। রেকর্ড সংক্রমণ শনাক্ত হচ্ছে দেশটির অর্ধেকের বেশি রাজ্যে। এছাড়া হাসপাতালে রোগী ভর্তিতেও রেকর্ড হয়েছে। আগামী মাসের মাঝমাঝি যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার কথায় কিছুটা আশা জাগলেও গণহারে টিকাদান কর্মসূচির জন্য মাসের পর মাস সময় লাগবে বলে বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি