যুক্তরাষ্ট্রে করোনা মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা রোববার তিন লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে মোট এক কোটি ৯০ লাখ। জন হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ৫৭২ জনে দাঁড়িয়েছে। মারা গেছে মোট তিন লাখ ৩২ হাজার ১৪৫ জন।
মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ক্যালিফের্নিয়ায়। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৩ হাজার ১৬৩ জন। এর পরেই টেক্সাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ২৬৩ জন।
এছাড়া ওহিয়ো, জর্জিয়া, পেনসিলভানিয়া, টিনেসি, মিশিগান, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিনে পাঁচ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে এখনো পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত ও মারা গেছে।
বতর্মান ধারার আলোকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনষ্টিটিউট ফর হেলফ মেট্রিক্স এন্ড ইভ্যুলিউশন বলছে, ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজার ১৯৫ জনে দাঁড়াতে পারে।
এদিকে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যে পর্যন্ত জর্জিয়া অঙ্গরাজ্যজুড়ে আক্রন্তের সংখ্যা প্রায় অর্ধ কোটি ছাড়িয়ে গেছে। জর্জিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ৫৪ লাখ ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭১০ জন। গতকাল একদিনেই মারা গেছে ৫৪ জন । আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৮২ জন।
এ অঙ্গরাজ্যে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে শ্বেতাঙ্গরা। ২ লাখ ৩৩ হাজার ৯৩৭ জন। দ্বিতীয় অবস্থানে কৃষ্ণাঙ্গ ১ লাখ ৪৫ হাজার ৩৭০ জন। এর পরপরেই হিস্পানিক ল্যাটিনো ১ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন-জাপান, কোরিয়াসহ এশিয়ান ১ হাজার ৭২২ জন এবং অন্যান্য জাতি ১ হাজার ৬৫ জন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি