৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে কোন ভাবেই থামানো যাচ্ছে না বন্দুক হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে কোন ভাবেই থামানো যাচ্ছে না বন্দুক হামলা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা থামাতে আইনপ্রণেতাগণ মরিয়া হয়ে উঠলেও কোন ভাবেই তা থামানো যাচ্ছে না। প্রায় প্রতিদিনেই কোথাও না কোথাও ঘটছে বন্দুক হামলার ঘটনা। চলতি বছরের প্রথম ২৩ দিনেই ৩৬ বন্দুক হামলার ঘটনায় ৫৯ ব্যক্তির মৃত্যু ঘটেছে। আহত হয়েছে অনেক। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন ম্ররকিন প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় এক বৃদ্ধের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হওয়ার প্রাক্কালে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ যায় অন্তত ৭০৬ জনের। আহত হন ১১৫ জন। ২০২২ সালে ৬৪৮টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৬৭৩ জন নিহত এবং কয়েক শ আহত হয়েছেন। গত বছরের ১৪ মে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের একটি সুপারশপে ভয়াবহ হামলায় নিহত হন অন্তত ১০ জন। একই মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের একটি স্কুলে আরেকটি বড় হামলার ঘটনা ঘটে। এতে ২২ জনের প্রাণহানি ঘটে। চলতি বছরের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত ৩৬টি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন। বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও দেশটিতে এর কোনো প্রভাব পড়ছে না। প্রসঙ্গত, জো বাইডেন ক্ষমতায় আসার পর বন্দুক সহিংসতা কমাতে অনেক পদক্ষেপ নিলেও দেশটিতে আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে বন্দুক সহিংসতা। রীতিমত বন্দুক হামলার দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও হামলার খবর পাওয়া যায়। বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ায় একটি নাচের স্টুডিওতে গুলির ঘটনায় জড়িত হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ৭২ বছর বয়সি একজন এশিয়ান যার নাম হু ক্যানন ট্র্যান। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি সাদা রঙের ভ্যানের মধ্যে নিজেই নিজেকে গুলি করেছে। এর আগে রবিবার ঐ ভ্যানটিকে ঘিরে রেখেছিল পুলিশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি