যুক্তরাষ্ট্রে কমছে না অস্ত্র বিক্রি ও মানুষ হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সঙ্গে গুলি করে মানুষ হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। করোনার মধ্যেও অস্ত্র বিক্রির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। গত বছর এক-পঞ্চমাংশ মার্কিন প্রথমবারের মতো অস্ত্রের মালিক হন। এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এক পক্ষ অন্য পক্ষকে দুষছেন।
গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। শুধু গত সপ্তাহ কেন, যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে গুলিতে মানূষ মারা যেন নিত্য নৈমত্তিক ব্যাপার।
যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রি বেড়ে চলছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তা আরও বহুগুণে বেড়ে গেছে। এবার চলতি বসন্তের এক সপ্তাহে ১২ লাখ অস্ত্র বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনা মহামারির মধ্যেও আগ্নেয়াস্ত্র বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে। গত বছর থেকে দেশটিতে আগ্নেয়াস্ত্র বিক্রিতে ঊর্ধ্বমুখী ভাব দেখা যাচ্ছে। আগ্নেয়াস্ত্র দোকানে কাজ করেন, এমন একজন জানান, গত বছর অস্ত্র বিক্রিতে তাঁরা রেকর্ড করেছেন। নানা ধরনের মানুষ এসব অস্ত্র কিনছে।
নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইনজুরি কন্ট্রোল রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ২০২০ সালে ৬ দশমিক ৫ শতাংশ বা ১ কোটি ৭০ লাখ মার্কিন আগ্নেয়াস্ত্র কিনেছেন।
রিপাবলিকানরা এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, বাইডেন অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি