৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির ঘোষনা ট্রাম্পের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির ঘোষনা ট্রাম্পের!
বিদেশ ডেস্ক: জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ অর্থ না পাওয়ায় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অচলাবস্থা এড়াতে ট্রাম্প সীমান্ত নিরাপত্তা বিলে স্বাক্ষর করবেন তবে সেটা কংগ্রেসকে পাশ কাটিয়ে এবং সামরিক তহবিলের অর্থ দেয়াল নির্মাণে ব্যবহার করবেন। তবে ট্রাম্পের এমন কার্যকলাপকে ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘আইনের অপব্যবহার’ হিসেবে উল্লেখ করেছেন সিনিয়র ডেমোক্র্যাটরা। তারা জানান, প্রেসিডেন্ট কোনো বিলে সই করার আগে তা অবশ্যই কংগ্রেসে পাশ হতে হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট আবারও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, সীমান্ত রক্ষা এবং আমাদের দেশকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ চেয়েছেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি