যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৭
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে স্প্রিংয়ে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। ঘটনার পর বন্দুককধারী নিজেও আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
কলোরাডো পুলিশ জানায়, রোববার (৯ মে) কেন্টারবুরি মোবাইল হোম পার্কে জন্মদিনের একটি পার্টির আয়োজন করা হলে সেখানে এ হামলার ঘটনা ঘটে। যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বয়ফ্রেন্ড। সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি।
তবে হামলাকারী সে পার্টিতে থাকা বড়দেরই শুধু গুলি করে হত্যা করে। তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে সে তার আত্মীয়দের সাথেই রয়েছে। এ ঘটনায় কলোরাডো স্প্রিংয়ের মেয়র শোক প্রকাশ করেছেন।
এর আগে গত ১০ মার্চেই কলোরাডো বোল্ডার সিটিতে একটি মুদি দোকানে ঢুকে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়। সে ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় যার বর্তমানে বিচার চলছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি