৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটির ​​​​​​​সমাবর্তনে ফিলিস্তিনি তরুণীর অভিনব প্রতিবাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটির ​​​​​​​সমাবর্তনে ফিলিস্তিনি তরুণীর অভিনব প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে নিজ দেশের পতাকা উড়িয়ে অভিনব প্রতিবাদ করেছেন নাওরান হামদান নামে এক ফিলিস্তিনি তরুণী। এ সময় সমাবর্তনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে করমর্দনে অস্বীকৃতি জানান তিনি। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই মুহূর্তের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-অনুষ্ঠানের মূল মঞ্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরাও উপস্থিত। গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীরা মঞ্চ অতিক্রম করার সময় অতিথিদের সাথে করমর্দন করছেন, কিন্তু যখন নাওরান হামদান মঞ্চে উঠেন, তখন তিনি প্রথম অতিথির সাথে করমর্দন করলেও অ্যান্থনি ব্লিংকেনকে এড়িয়ে যান এবং তারপরের অতিথির সাথে হাত মেলান। শুধু তাই নয়; ভিডিওতে দেখা যায়, নাওরান হামদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে বেশ কিছু কথাও শুনিয়ে যান। কিন্তু তিনি তাকে কী বলেছিলেন, তা শুরুতে অস্পষ্ট থাকলেও পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন। এ প্রসঙ্গে নাওরান হামদান জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘আমেরিকার উচিৎ- আলজাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের রিপোর্ট প্রকাশ করা। একইসাথে আমেরিকার আরো কর্তব্য হলো-ইসরাইলকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া বন্ধ করা। কেননা, যতদিন তাদের এই সহায়তা অব্যাহত থাকবে, ততদিন দখলদারদের সাংবাদিক ও স্বাধীন মানুষদের হত্যা করাও জারি থাকবে।’ এক্সপ্রেস নিউজ জানায়, এ সময় নাওরিন হামদানের সাথে আরো ছয় ফিলিস্তিনি শিক্ষার্থী তাদের দেশের পতাকা উড়িয়ে মজলুমদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি