৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিসে ফেড-এক্স ভবনে বন্দুকধারীর হামলায় নিহত আট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিসে ফেড-এক্স ভবনে বন্দুকধারীর হামলায় নিহত আট
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে ফেড-এক্স ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় সনয় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কোনও হুমকি নেই। হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়। কুক জানান, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন। জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি এক ব্যক্তিকে এক ধরনের সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। এক বিবৃতিতে ফেড-এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুকহামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে। সংস্থাটি বলেছে, নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভুক্তভোগী সকলের জন্য আমাদের চিন্তা রয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি