যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ৫ আরোহী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় ‘হট এয়ার বেলুন’ বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৫ আরোহীর। গতকাল শনিবার (২৬জুন) সকালে দেশটির আলবুকার্ক শহরে হয় এ দুর্ঘটনা।নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, অন্তত ১০০ ফুট উচ্চতা থেকে ব্যস্ত রাস্তায় আছড়ে পরে বেলুনটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর ব্যক্তি হলে মারা যান। নিহতদের তিনজন পুরুষ ও দু’জন নারী। দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি তবে তদন্ত চলছে।
এদিকে, বৈদ্যুতিক লাইনের ওপর বেলুনটি পরায়, ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। বর্তমানে বিদ্যুৎহীন ১৩ হাজার গ্রাহক।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি