যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যালির তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ৫ লাখের বেশি মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হ্যারিকেন ‘সালি’। এই হ্যারিকেনের কারণে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। হুমকি আরো বাড়তে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন, হ্যারিকেনের কারণে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে। ফ্লোরিডার সড়ক প্লাবিত হয়েছে। এতোমধ্যে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছেন।
আলাবামা, ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা প্রকোপের কারণে এই দুর্যোগে জরুরি সেবা দেওয়ার কাজ কঠিন হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তবে ঝড়ের গতিবেগ স্লো, প্রতি ঘণ্টা মাত্র ৭ কিলোমিটার। তবে তীব্র বৃষ্টিপাতের সঙ্গে উপকূলীয় রাজ্যগুলোকে প্লাবিত করেছে হ্যারিকেন ‘সালি’।
জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) আলাবামার ফ্লোরিডার টালাহাসি থেকে মোবাইল বে পর্যন্ত বন্যার খবর দিয়েছে। হারিকেন ‘সালি’ আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি ঝড়ের মধ্যে একটি।
বুধবার হোয়াইট হাউজের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেছেন, উপসাগরীয় উপকূলে ঝড় অব্যাহত রয়েছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন "সম্পূর্ণরূপে নিযুক্ত" রয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি