৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউ ইয়র্ক সময় রবিবার ভোররাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ ভোররাত ২টা থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউ ইয়র্কে যখন রাত একটা বাজবে। বাংলাদেশে তখন হবে বেলা ১২টা। এই কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রবিবার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারো ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারো শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ অর্থাৎ দিনের আলোকে অধিক সময় কাজে লাগানোর প্রক্রিয়া। সূর্যের আলো কাজে লাগানোর জন্যে গত ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার জন্যে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২ টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউ ইয়র্কে তখন হবে আগের দিন রাত ১টা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি