৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনায় ৭ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনায় ৭ জন নিহত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কবলে পড়ে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সাথে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাস্তার দুইপাশে অনেক পোড়া গাড়ি পড়ে আছে। একটি আরেকটির ওপর পড়ে আছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি